201012

মোদির কাছ থেকে ২৮৬০০০ রুপি নিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

বিমান চলাচলে পাকিস্তানের রুট ব্যবহার করায় খরচ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে দুই লাখ ৮৬ হাজার রুপি নিয়েছে দেশটি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, আফগানিস্তান, ইরান ও কাতারে যাওয়ার সময় পাকিস্তানের লাহোরে যাত্রাবিরতি করে মোদির বিমান। এতে পাকিস্তানের খরচ হয় দুই লাখ ৮৬ হাজার রুপি।

এক আবেদনের মাধ্যমে ভারত সরকারের সাবেক কর্মকর্তা লোকেশ ভট্ট এই তথ্য সংগ্রহ করেন। এতে বলা হয়, ২০১৬ সালের জুন মাস পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর বিমান ব্যবহার করে নেপাল, ভুটান, বাংলাদেশ, আফগানিস্তান, কাতার, অস্ট্রেলিয়া, পাকিস্তান, রাশিয়া, ইরান, ফিজি ও সিঙ্গাপুর সফর করেন ভারতের প্রধানমন্ত্রী।

এমন একটি সফরে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অনুরোধে লাহোরে সংক্ষিপ্ত এক যাত্রাবিরতি করেন মোদি। রাশিয়া ও আফগানিস্তান থেকে ফেরার সময় ওই যাত্রাবিরতি করা হয়।

এতে এক লাখ ৪৯ হাজার রুপি খরচ ধরা হয়। ওই সময়ে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নওয়াজ শরিফের সঙ্গে কোলাকুলি করেন মোদি। তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়।

এছাড়া ২০১৬ সালের মে মাসে ইরান থেকে ফেরার সময় পাকিস্তানি রুট ব্যবহারের জন্য ৭৭ হাজার ২১৫ রুপি ও জুন মাসে কাতার থেকে ফেরার সময় একই রুট ব্যবহার করায় ৫৯ হাজার ২১৫ রুপি খরচ ধরা হয়।

ad

পাঠকের মতামত