201016

‘যে কাজ করতে চাই, তাতে ধামাকা থাকতে হবে’

বিনোদন ডেস্ক।।

ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মুখ দিলারা হানিফ পূর্ণিমা। ২০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি তেমনি অভিনয় গুণে নিজেকে রেছেন শীর্ষে। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে না দেখা গেলেও নাটক টেলিফিল্ম নিয়ে বেশ সরব আছেন এই নায়িকা। এদিকে চারদিকে তার সৌন্দর্যের প্রশংসায় তারকা থেকে সাধারণ ভক্তরা। তাই সবাই আশা করছে বিরতি ভেঙে আবারও হয়ত চলচ্চিত্রে অভিনয় নিয়মিত হবেন পূর্ণিমা।

সেক্ষেত্রে পূর্ণিমা অবশ্য বললেন ভিন্ন কথা। তিনি বললেন, সিনেমায় আসলে সেভাবে সুযোগ পাচ্ছি না! সেই সুযোগের অপেক্ষায় আছি। আমি চাইলেই ৫-৬টা সিনেমায় সাইন করে কাজ শুরু করতে পারি। তবে দীর্ঘ পাঁচ বছর আমি অভিনয়ের বাইরে ছিলাম। আমি ভালো ছবির মাধ্যমেই কামব্যাক করতে চাই। গতানুগতিক ধারার কাজ করতে চাইছি না। এখন যে কাজ করতে চাই, তাতে ধামাকা থাকতে হবে। আমার চরিত্রের গুরুত্ব থাকতে হবে।

এদিকে বর্তমানে তাকে টেলিভিশনের পর্দায় বেশি দেখা যায়। হঠাৎ কেন ছোট পর্দায় নিজেকে ব্যস্ত রাখছেন এই প্রসঙ্গে পূর্ণিমা বলেন, টেলিভিশনটা আমার জন্য সহজ একটি মাধ্যম। আমি আগেও ছোটপর্দার কাজ করেছি। ঈদসহ বিভিন্ন উৎসবে অনেকেই আমাকে চান। নাটক ও টেলিফিল্মে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ সন্তান-সংসার সামলে এই কাজটা আমার জন্য সহজ।

ad

পাঠকের মতামত