200902

মাত্র ২১ টাকায় পেট ভরে মাছ ভাত!

বর্তমান সময়ে মাত্র ২১ টাকায় পেট ভরে মাছ ভাত এটা ভাবাই যায় না। তবে এটাই সত্যি। ফের রাজ্যবাসীর জন্য নতুন উপহার নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মাত্র ২১ টাকায় মিলবে পেটভরা খাবার। কলকাতায় তো বটেই, রাজ্যের বিভিন্ন জেলাতেও মিলবে এই পরিষেবা।

ভারতীয় গণমাধ্যম আজকালের খবের বলা হয়েছে, প্রকল্পের নাম ‘‌একুশে অন্নপূর্ণা’‌। রাজ্যের মৎস্য দপ্তরের উদ্যোগে এই প্রকল্পে মিলবে ১০০ গ্রাম চালের ভাত, ৫০ গ্রাম ওজনের এক টুকরো মাছ, ৭৫ গ্রাম মুসুর ডাল ও ৫০ গ্রাম সবজি। ইতোমধ্যেই কলকাতা শহরের বিভিন্ন জনবহুল অঞ্চলে মৎস্যদপ্তরের গাড়িতে ঘুরে ঘুরে খাবার বিক্রি করা হয়। ডালহৌসি, গড়িয়াহাট, শ্যামবাজার, ডিএলএফ, ধর্মতলা, গড়িয়া–সহ শহরের একাধিক জায়গায় দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত বিক্রি করা হয় খাবার। এছাড়াও, সারা রাজ্যের প্রায় ১০০টি পয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছে রাজ্য সরকার। আর কয়েকদিনের মধ্যেই এই প্রকল্প সেই অংশগুলিতে পৌঁছে যাবে। নির্দিষ্ট পয়েন্টে ভ্রাম্যমাণ ফুড স্টল নিয়ে উপস্থিত থাকবে রাজ্য মৎস্য দপ্তরের সংস্থা বেনফিশ।

এর আগে তামিলনাড়ুতে জয়ললিতার নামে আম্মা ক্যান্টিন চালু করেছিল সে রাজ্যের সরকার। যদিও, পশ্চিমবঙ্গে এমন উদ্যোগ প্রথম। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, সরকার এই প্রকল্পটি থেকে কোনও লাভ ক্ষতির কোনও বিচার করবে না। ‘‌নো লস-‌নো প্রফিট’ ফর্মুলায় চলবে এই প্রকল্প। ‌

ad

পাঠকের মতামত