200908

জামিনের পর জেলগেটে ফের গ্রেপ্তার বিএনপি নেতা

শেরপুরে জামিনের পর ফের জেলগেট থেকে গ্রেপ্তার হওয়া শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলীকে ঝিনাইগাতীর একটি বিস্ফোরক মামলায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) ফের কারাগারে পাঠানো হয়েছে।

৭ দিনের রিমান্ড আবেদনসহ পুলিশ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করলে উর্ধ্বতন বিচারিক হাকিম নাহিদ সুলতানা আগামী ২৫ ফেব্রুয়ারি রিমান্ড শুনানীর তারিখ ধার্য করে বিএনপি নেতা হযরত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় তার সাথে ওই মামলার গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকেও কারাগারে পাঠানো হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে আন্দোলনের এক পর্যায়ে গত ৫ ফেব্রুয়ারি শহরের মাধবপুর বাসা থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলীকে সদর থানা পুলিশ নাশকতার ষড়যন্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। ওই মামলায় জামিন নিয়ে ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে জেলা কারাগার থেকে বের হওয়ার পর পরই ফের জেলগেট থেকে পুলিশ তাকে আটক করে।

পুলিশের আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টার) মনছুর আলী বিএনপি নেতা হযরত আলী ও আনোয়ার হোসেনকে ঝিনাইগাতীর একটি বিস্ফোরক মামলায় আদালতে সোপর্দ করে জেলা কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত