যৌন নির্যাতনের পর গোপনাঙ্গে ঢোকানো হলো ধাতব বস্তু! অতঃপর…
দিল্লির নির্ভয়াকাণ্ডের ছায়া এবার দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডিতে। সেই একই নৃশংসতা, বর্বরতা। অকথ্য যৌন অত্যাচারের পর তরুণীর যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল ধাতব বস্তু। অত্যাচারের জেরে বেরিয়ে শরীর থেকে বেরিয়ে এল অঙ্গপ্রত্যঙ্গ। সভ্যতার ওপর থেকে মনুষ্যত্বের প্রলেপ উঠে গেলে যে আদিম বন্য অন্ধকার ঘনিয়ে আসে তার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গের কুশমুণ্ডি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময়েই এক নগ্ন তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন কুশমুণ্ডির এক বাসিন্দা। ওই তরুণী যে যৌন লালসার শিকার হয়েছেন, তা তার নগ্ন শরীর দেখেই আঁচ করতে পেরেছিলেন তিনি। আরও পাঁচ জনকে ডেকে এনে তরুণীকে ঝোপের বাইরে বার করে আনার পরই বোঝা যায়, যতটা ভাবা হয়েছিল, ক্ষত তার থেকে আরও অনেক বেশি।
শরীরের গোপনাঙ্গ থেকে বেরিয়ে পড়েছে প্রত্যঙ্গ। যৌন অত্যাচারের পর কোনও ধাতব বস্তু গোপনাঙ্গে বারবার ঢোকানো হয়েছে। আর এর ফলে ফালাফালা হয়ে গিয়েছে শরীরের ভিতরের অংশ। এরপরই পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তিও করা হয়। বর্তমানে অস্ত্রোপচার করা হয়েছে তার। এই ঘটনায় এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ। তবে এটা যে কোনও এক জনের কাজ নয়, তা বুঝতে পেরেছে পুলিশও। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনার নেপথ্যের কারণ, অর্থাৎ ওই তরুণী অভিযুক্তদের পূর্ব পরিচিত কি না, এটা কোনও পুরোনো শত্রুতার জের না কি কেবল যৌন লালসা ও বিকৃত কামনার ফল, তা তদন্ত করে দেখছে পুলিশ। আপাতত নির্যাতিতা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সূত্র: জি নিউজ।




