200680

ব্যাবসা শুরু করেছেন মাশরাফি, পার্টনার হতে পারেন আপনিও!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের মহাতারকা মাশরাফি বিন মর্তুজার স্বপ্নের প্রাকৃতিক দৃশ্যপট ‘ম্যাশ রয়েল পার্ক’। ছোট বেলা থেকেই প্রকৃতি প্রিয় মাশরাফি। প্রকৃতির উদারতা সব সময়ই তাকে প্রবল আকর্ষন করে। প্রকৃতির কাছে ছুটে যাওয়ার তার সেই স্বপ্ন পূরণ হল নতুন বছরে। গাজীপুরের পূবাইলে প্রতিষ্ঠিত হল তার ম্যাশ রয়েল পার্ক রিসোর্ট।

শহরের পরিবেশ কখনোই টানে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই তারকাকে। তিনি মনে করেন,‘ শহরের জীবন যাত্রা অনেক যান্ত্রিক আর একঘেয়ে। তাই মানুষের প্রয়োজন প্রকৃতির কাছে ছুটে যাওয়া। যেখানে প্রকৃতিকে খুব কাছে থেকে অনুভব করবো আমরা। আর আমদের সন্তানরা প্রকৃতির বিশালতায় বেড়ে উঠবে সফল মানুষ হিসেবে।’

টাইগার কাপ্তান মাশরাফির স্বপ্নের ভিত্তিতে নিবিড় সবুজের মাঝে গাজীপুরের পূবাইলে বহুতল ভবনসহ গড়ে উঠছে একটি ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট। যাতে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস আর আবহমান মূল্যবোধ লালিত হবে।

তাছাড়া ম্যাশ রয়েল পার্ক সৃষ্টি করবে আন্তর্জাতিক মানের চাকরির সুযোগ। যেটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অনেক ভূমিকা রাখবে। রোববার বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

এই বিজ্ঞাপনেই ঘোষণা এসেছে পার্টনার খোঁজার। প্রকাশিত বিজ্ঞাপনে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানতে আগ্রহিদের বলা হয়েছে ০১৮৪৭১৬১৩১৪–১৯ এই নম্বরগুলোতে কল করতে।

র আগে সম্প্রতি শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের পক্ষে ত্রিদেশীয় সিরিজের পর মাশরাফি বিন মোর্তুজা সপরিবারে ওমরাহ হজ্জ পালন করতে যান। তার সঙ্গে ছিলেন নিজের স্ত্রী ও মেয়ে হুমাইরা এবং ছোট ছেলে শাহিল মোর্তুজা।

ছেলের সঙ্গে ওমরাহ পালনের পোশাকে দেখা গেল মাশরাফিকে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। সাদা পোশাকে মাশরাফি ও তার সন্তানকে ভক্তরা শুভ কামনা জানাচ্ছেন।

গেলো ৩০ জানুয়ারি সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে উমরাহ’র সকল আনুষ্ঠানিকতা। মাশরাফির পরিবারের সঙ্গে সেখানে ছিলেন আরেক ক্রিকেটার নুরুল হাসানও ও তার স্ত্রী। ওমরাহ পালন শেষে তারা দেশে ফিরেছেন গত ৪ ফেব্রুয়ারি।

ad

পাঠকের মতামত