200881

প্রধানমন্ত্রীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন, বিএনপির দায়িত্ব কে নিল তা নিয়ে প্রধানমন্ত্রী এতো চিন্তিত কেন?

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যলয়ে এ প্রশ্ন রাখেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বিএনপি ও আমাদের চেয়ারপারসন নিয়ে মিথ্যাচার করেছে। সরকার বিএনপিকে ভয় পায় বলেই এই মিথ্যাচার করছে। তিনি বলেন, মামলার কপি হাতে পাওয়ায় আজই খালেদা জিয়ার জামিনের জন্য আদালতে আপিল করা হবে।

এর আগে মহাসচিব বৃহত্তর ঢাকা বিএনপির নেতৃবন্দের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন। সভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা, ভুয়া ও জাল নথি’র মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদ এবং নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারী ঢাকায় সমাবেশ সফল করতে নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান, আব্দুল হাই, লুৎফর রহমান খান আজাদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদিন প্রমূখ।

সূত্র: বিডি২৪লাইভ

ad

পাঠকের মতামত