200844

গলায় ছুরি ঠেকিয়ে ৫০ নারীকে ধর্ষণ!

ধর্ষণকে অনেকটা পেশায় পরিণত করেছিলেন ভারতের চেন্নাইয়ের এক যুবক। আর ধর্ষণ করতে তার প্রধান অস্ত্র ছুরি। নিরীহ নারীদের টার্গেট করে প্রথমে ডাকাতি। তারপর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ। এই পন্থায় এ পর্যন্ত ৫০ জন নারীকে তিনি ধর্ষণ করেছেন। অবশেষে এই অভিযোগে ২৮ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ।

অভিযুক্ত যুবকের নাম মাধন অরিভালাগন। তিনি রাজ্যের কৃষ্ণাগিরির মথুরের বাসিন্দা।

তার বিরুদ্ধে অভিযোগ, বাড়িতে একা থাকেন এমন নারীদেরই টার্গেট করত মাধন। তারপর সেইসব নারীকেদের জিনিসপত্র লুঠের পর ধর্ষণ করত। এমনকি, ধর্ষণের ভিডিও করে রাখত নিজের মোবাইলে। সেই ভিডিও দেখিয়ে ফের ধর্ষণের হুমকিও দিত অভিযুক্ত যুবক।

ধৃত মাধনের ফোন থেকে উদ্ধার হয়েছে এরকম বহু ভিডিও। জেরায় মাধন পুলিশকে জানিয়েছেন, বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত তিনি। ২০১৫-তে চাকরির জন্য চেন্নাইতে আসে। কিন্তু সেখানে সুবিধা না হওয়ার পরই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। টাকার জন্য প্রথমবার ডাকাতি করে তিনি। ডাকাতির পর নারীকে ধর্ষণও করেন। তারপর থেকে নারীকেদের টার্গেট করে করে এ কাজ করতেই থাকেন মাধন।

ad

পাঠকের মতামত