200770

কেন্দ্রীয় শহীদ মিনারে চারস্তরের নিরাপত্তা বলয় থাকবে: ডিএমপি কমিশনার

একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে চারস্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার সকালে শহীদ মিনার পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। সেই সঙ্গে পর্যাপ্ত তল্লাশি করা হবে বলেও জানান কমিশনার।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া নিরাপত্তা প্রসঙ্গে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনে নিশ্ছিদ্র, সুদৃঢ় এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সব পরিস্থিতি মাথায় রেখে আমাদের সমগ্র নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।’

বর্তমান এবং বিগত বছরের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘বিগত বছরের তুলনায় এবারে নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি সমন্বিত থাকবে। সুতরাং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।’

ad

পাঠকের মতামত