200533

বুবলীর ‘পারপেল ডে’!

বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত নায়িকা শবনম বুবলী। বেশ কয়েকটি নতুন চলচ্চিত্র নিয়ে বেশ ব্যাস্ত সময় পার করছেন তিনি। যার মাঝে ‘সুপার হিরো’ চলচ্চিত্র অন্যতম। নির্মাতা আশিকুর রহনামের পরিচালনায় ছবিটির শুটিং নিয়ে অস্ট্রেলিয়ায় ব্যস্ত আছেন শাকিব-বুবলী ।

সম্প্রতি নায়িকা বুবলী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন।ছবিতে দেখা যায় বিশাল খোলা মাঠে তার জামা উড়ছে। তবে ছবিটি দেখেই বোঝা গিয়েছে তা গানের কোন সিকুয়েন্সের ছবি। ছবিটিতে ক্যাপ্সশন ছিলো ‘পারপেল ডে’।

নির্মাতা আশিকুর রহমানের পরিচালনায় গেল ২৩ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুটিং করছেন শাকিব-বুবলী। সেখানে টানা শুটিং শেষ করে আগামীকাল রোববার রাতে দেশে ফিরবেন জানা গেছে।

হার্টবিট কথাচিত্রের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলী ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

উল্লেখ্য, শাকিব-বুবলী জুটির বসগিরি, শুটার, অহংকার ও রংবাজ ছবিগুলো মুক্তি পেয়েছে। এ ছাড়া ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি নির্মাণাধীন। এদিকে নায়ক শাকিব খান প্রযোজিত ‘প্রিয়তমা’ এবং শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘কিছু কিছু মানুষের জীবনে’ ও ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ নামের তিনটি ছবিতে অভিনয় করবেন শাকিব-বুবলী।

ad

পাঠকের মতামত