তাজমহলের নিচে গোপন দরজা, খুলতে ভয় পায় ভারত সরকার!
তাজমহল বিতর্ক এখনও সরগরম ভারত। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম তাজমহল নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যের পর থেকেই আক্রমণ পালটা আক্রমণ চলছে সরকার ও বিরোধীদের মধ্যে। তাজমহলকে মন্দিরে রূপান্তরের ঘোষণা দিয়েছিলেন বিজেপি বিধায়ক। এমতাবস্থায় তাজমহল নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে নাগরিক সমাজের মনে।
যদিও নেটিজেনদের একাংশের মতে, কেন্দ্রীয় সরকার কোনওদিনও তাজমহলের দরজা খুলতে পারবে না। বলা হয়, মাটির নীচেও অনেকটা অংশ নিয়ে তৈরি করা হয়েছিল তাজমহল। এক বা একাধিক নয়, তাজমহলের অন্দরে রয়েছে বহু দরজা ও কক্ষ। যা শাহজাহানের সময় থেকে বন্ধ রয়েছে। সৌধের অন্দরের বহু কক্ষও বন্ধ করে দেওয়া হয় সে সময়ই।
তাজমহল নিয়ে গবেষণা করা বহু বিশেষজ্ঞই সৌধের অন্দরে কক্ষের তত্ত্বকে সমর্থন করেছেন। তবে ১৬৩২ সালে তৈরি তাজমহলের পিছনে কী রহস্য রয়েছে, তা আজও খোলসা হয়নি।
নেটিজেনদের একাংশের মতে, কোনও মতেই সেই রহস্য উন্মোচনের উদ্যোগ নেবে না কেন্দ্র। তাই তাজমহল নিয়ে যতই বিতর্ক থাকুক, স্থাপত্য অটুট থাকবে বলেই আশা তাদের।




