200576

বাংলাদেশকে পাহাড়সম রানের টার্গেট দিল শ্রীলঙ্কা(সরাসরি)

বাংলাদেশকে ২১১ রানের বিশাল টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল। আজ তিনি খেলছেন। সঙ্গে অভিষেক হয়েছে দুই তরুণের-পেসার আবু জায়েদ রাহি আর অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসানের।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, আমিলা আপনসো, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা, জীবন মেন্ডিস, শেহান মাদুশানাকা।

ad

পাঠকের মতামত