200527

‘আমার সন্তান জয়ের কারণেই সংসার ভেঙেছে’

অনেক কাঠ-খড় পেরিয়ে অবশেষে শাকিব খানের ডিভোর্সের সিদ্ধান্ত মেনে নিয়েছেন অপু। ২২ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদ হচ্ছে তাদের। বিয়ে ডিভোর্স আর ক্যারিয়ারের নানা দিক নিয়ে অপু বিশ্বাস কথা বলেছেন একটি জাতীয় দৈনিকের সাথে।

ডিভোর্স মেনে নেওয়ার ব্যাপারে অপু বিশ্বাস বলেন, মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি অনেক চেষ্টা করেছি শাকিবের সঙ্গে সংসার করতে। বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছি। এমনকি সিটি করপোরেশনের সালিশে গিয়েও বলেছি আমি শাকিবের সংসার করতে চাই। কিন্তু কিছু হয়নি।

ডিভোর্সের মূল কারন হিসেবে অপু বিশ্বাস দাবী করে বলেন, এখন আর বলতে দ্বিধা নেই যে, আমার সন্তান জয়ের কারণেই সংসার ভেঙেছে। শাকিব কখনো চায়নি আমার সন্তানের জন্ম হোক। সন্তান বিষয়ে শাকিব আমাকে বারবার বলেছে সন্তান নিলে ডিভোর্স। এই ডিভোর্সের কোনো পরোয়া আমি করিনি। আমি আমার সন্তানের মুখ দেখতে চেয়েছি। ভেবেছি সন্তান এলে সব ঠিক হয়ে যাবে। শাকিবও সব মেনে নেবে।

সাকিব খান যদি আবার ফিরে আসে তাহলে কি করবেন , এমন প্রশ্নের জবাবে অপু বলেন, বাচ্চাটা কার? বড় হয়ে কার পরিচয় দেবে? কার আদর থেকে ও বঞ্চিত হচ্ছে? আমি সব সময়ই আমার বাচ্চাকে প্রাধান্য দিই। কারণ, আমার জীবনে যা অর্জন হয়েছে! তা অনেক। আর শাকিবকে আমি কখনই অস্বীকার করিনি।

নিজের বর্তমান ক্যারিয়ার সম্পর্কে অপু জানান, বেশ কিছু সিনেমা সাইন করে ফেলেছি। আসলে প্রতিটি মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে বাঁচতে হয়, আর বাঁচার মূলমন্ত্র হচ্ছে নিজের পরিবার। নিজের পরিবারের মধ্যে জয় আছে এটা তো সবাই জানেন। জয় ছাড়া আমার কিছু নেই। জয়ের জন্য আমি সব ধরনের আত্মত্যাগ করতে রাজি আছি। এর পরের দিকটি হলো, আমি তো আসলে পড়াশোনায় খুব একটা এগুতে পারিনি যেমন- ডাক্তার, উকিল, প্রকৌশলী হতে পারিনি। কিছু হতে পারিনি তাতে কি! শিক্ষাটা যদি থাকত অবশ্যই আমি আমার পেশায় ফিরে যেতাম। যেহেতু আমি শিখেছি অভিনয়, শিখেছি আমি নাচগান, অভিনয় আমার পেশাই হয়ে গেছে। সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন।

ad

পাঠকের মতামত