এক বছর ধরে সাইকেলে চড়ে হজে গেলেন ইন্দোনেশিয়ার দম্পত্তি
নিউজ ডেস্ক : বিমানে চড়ে হজে যাওয়ার সামর্থ্য নেই, তাই বলে কী হজ হবে না! অর্থের কাছে পরাজিত হয়ে থেমে থাকেননি ইন্দোনেশিয়ার এক দম্পত্তি। একটি বিশেষ সাইকেলে চড়ে এক বছরের পথ মাড়ি দিয়ে অবশেষে উমরা হজ করতে মক্কা পৌঁছলেন তারা। তাইতো রাতারাতি বিশ্ব মিডিয়াতে শিরোনাম হলেন এ দম্পত্তি।
সৌদি গেজেটের প্রতিবেদন সূত্রে, হাকাম মাবরুরি (৩৫) ও তার স্ত্রী রফফুল ইসলামিয়া বাইসাইকেলে সাতটি দেশ পাড়ি দিয়ে মক্কা এসেছেন। ইন্দোনেশিয়া থেকে এর দূরত্ব ছিল ১২ হাজার কিলোমিটার। তাদের সময় লেগেছে সর্বমোট এক বছর। ২০১৬ সালের ১৭ ডিসেম্বর হজের উদ্দেশ্যে তারা রওনা দেন।
এ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য এ দম্পত্তি একটি বিশেষ সাইকেল তৈরি করেন। যার মাঝে দুটি সীট ও দুটি প্যাডেল যোগ করা হয়েছে। আসবাবপত্র রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ দীর্ঘ সফরের খরচ বহন করেছে একটি স্থানীয় এনজিও। সূত্র: সৌদি গেজেট




