200021

নবাবপুত্রের ভেংচি!

একে তো নবাবপুত্র, তারপর তারকা মা-বাবার সন্তান। তাই জন্মের পর থেকেই তৈমুর আলী খানের ওপর পাপারাজ্জিদের নজর একটু বেশিই। শিশু এই তারকাকে সামনে পেলে বিরাম পায় না তাদের ক্যামেরা।

সম্প্রতি আবারও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল তৈমুর। প্রতিদিনের মতো সেদিনও ডে আউটের জন্য গৃহপরিচারিকার সঙ্গে বের হয়েছিল সে। আর তৈমুরকে সামনে পেয়ে ঝটপট ক্যামেরার শাটার টেনে দেন পাপারাজ্জিরা। নবাবপুত্রও কম যায় না। ক্যামেরার দিকে তাকিয়ে ভেংচি কাটে সে। তৈমুরের এই দুষ্টুমি পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। এ সময় তার পরনে ছিলো গাড় হলুদ রঙের শার্ট আর জিন্সের প্যান্ট।

ছেলেকে নিয়ে মিডিয়ার এমন কর্মকাণ্ডকে সমর্থন করে পাতৌদি নবাব ও বলিউড তারকা বাবা সাইফ আলী খান বলেন, ‘তৈমুর আসলেই পছন্দের যোগ্য। তাই মিডিয়ায় তাকে নিয়ে এতো সাড়ার পেছনে আমি কাউকে দোষারোপ করিনা। মিষ্টি হওয়ার মূল্য আমার ছেলেকেই দিতে হবে।’

তারকা অভিনেত্রী কারিনা কাপুর খানও সাইফের কথায় সায় দিয়ে বলেন, ‘আমার ছেলে আসলেই চমৎকার এক ব্যক্তিত্ব।’

শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সবার নজর কেড়েছে সাইফ-কারিনার পুত্র তৈমুর আলী খান। নিত্যনতুন ভঙ্গিমা দিয়ে কখনও বাবার সঙ্গে, আবার কখনও মা কারিনার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছে সে। আর ছেলের মন মাতানো বিষয়গুলো খুব আনন্দের সঙ্গে পোস্ট করেন কারিনা। তৈমুরের জনপ্রিয়তা এতই, যে এক বছর বয়সী এই তারকা শিশুর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ারও লাখ ছুঁই ছুঁই।

ad

পাঠকের মতামত