199607

বিশ্বকাপকে সামনে রেখে মেসিকে যে অনুরোধ করল আর্জেন্টিনা!

এবছর জুনে রাশিয়ায় পর্দা উঠতে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০১৮ রাশিয়া বিশ্বকাপ আসরের। ১৪ই জুন পর্দা উঠবে এ আসরের এবং ১৫ই জুলাই ফাইনালের মাধ্যমে শেষ হবে এ আসর। আর এই আসরের সেরা ৩২তে জায়গা পেতে অনেক ঝামেলায় পোহাতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। আর এই বিশ্বকাপই হয়তো শেষ সুযোগ হতে পারে আর্জেন্টাইন প্রাণভোমরা মেসির।

রাশিয়া বিশ্বকাপের ট্রফি নিয়ে আসাটা মেসির দেশে আর্জেন্টিনার সমর্থকদের বহুদিনের ইচ্ছে। কারণ রাশিয়া বিশ্বকাপই

শেষ বিশ্বকাপ হতে পারে মেসির। আর এই বিশ্বকাপকে সামনে রেখে মেসিকে বার্সেলোনার জার্সিতে কম ম্যাচ খেলার আবেদন করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া।

মেসিকে অনুরোধ করে তিনি বলেন, ‘বিশ্বকাপে তরতাজা ও চোটমুক্ত অবস্থায় চাই লিওকে। তাই ওকে বার্সেলোনার জার্সি গায়ে একটু কম ম্যাচ খেলতে বলা হয়েছে। সার্জিও আগুয়েরো এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। আর মেসি তো সব সময়েই দক্ষতার শীর্ষে থাকে। বিশ্বকাপে সেই ফর্মেই ওকে চায় আর্জেন্টিনা। ‘

ad

পাঠকের মতামত