199601

একটা একটা ডাবল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকের দিনটি ছিল অন্যান্য স্বাভাবিক দিনেগুলোর মতই। পরীক্ষা, ক্লাস সবই চলছে আগের মত। বিশ্ব ভালোবাসা দিবসে কিছুটা হলেও ভালোবাসার ছোঁয়া ছিল পুরো ক্যাম্পাস জুড়ে। প্রেমিক-প্রেমিকা জুটির আনাগোনার পাশাপাশি একটা ব্যাপার ছিল সম্পূর্ণ ব্যাতিক্রম।

আর এই ব্যাতিক্রমে প্রধান আকর্ষণ ছিল নোবিপ্রবি চিরকুমার সংঘের বিক্ষোভ মিছিল। বিশ্ববিদ্যালয় সিংগেল যুবকরাই ছিল এই বিক্ষোভের মূল আয়োজক। কালো টিশার্ট পরে এই ব্যতিক্রমী বিক্ষোভ মিছিলে অংশ নেয় নিজেদের সিংগেল দাবি করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

মিছিলটি বুধবার বেলা ১২.৩০ এ ভাষা শহীদ আব্দুস সালাম হলের সামনে থেকে শুরু হয়ে আব্দুল মালেক উকিল হল, বিবি খাদিজা হল, একাডেমিক ১, একাডেমিক ২ প্রদক্ষিন করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সংগঠনটির সদস্যরা বিশ্ববিদ্যালয় পার্কে আড্ডা গানে তাদের ভালোবাসা উদযাপন করেন।

‘প্রেমকে না বলুন/ ১৪ ফেব্রুয়ারি কে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আজকের এই ব্যাতিক্রমী আয়োজন।

এছাড়াও মিছিলে আরো কিছু স্লোগান দিতে দেখা যায়। এরমধ্যে অন্যতম ছিল – “DON’T SHOW ME YOUR আলগা পিরিত, আমরা চিরকুমার”, “মিথ্যা প্রলোভনে আমরা ভাসাব না গা..আমরা নোবিপ্রবির চিরকুমার, বালিকা তুই যা!” “একটা একটা ডাবল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর”

এসময় চিরকুমার সংঘের সংগঠক নিবাস দেব বলেন ” মূলত সিংগেল মানুষগুলোকে নিয়ে স্বাধীন, নিশ্চিন্ত মনে ক্যাম্পাস লাইফটি উপভোগ করার জন্যই আমাদের এই সংগঠনের উদ্ভব “

ad

পাঠকের মতামত