199363

এবার এ কি বললেন তসলিমা! হস্তমৈথুন্যই ভাল…

নিউজ ডেস্ক
যেকোনো ইস্যুতে টুইট করেই বিতর্কের ঝড় তুলে দেন তসলিমা নাসরিন। আবার সাহসী টুইট করলেন তিনি। লিখেছেন, ‘ধর্ষণ বা খুনের থেকে মাস্টারবেশন ভালো।’ সম্প্রতি ভারতের দিল্লির বাসের মধ্যে মাস্টারবেসনের (হস্তমৈথুন) ঘটনা প্রসঙ্গেই একথা বলেন লেখিকা।

সম্প্রতি বাসের মধ্যে মহিলাদের সামনে হস্তমৈথুন করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। এই খবর প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া দিয়েছেন তসলিমা। তাঁর মতে, ধর্ষণ কিংবা খুনের জমানায় এটা এমন কোনো বড় অপরাধ নয়।

সম্প্রতি দিল্লি ইউনিভার্সিটির এক ছাত্রী এই অভিযোগ করেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে। দিল্লির সরকারি বাসে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ওই ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও পোস্টও করেন তিনি। দিল্লির বসন্ত বিহার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। জানিয়েছেন, বাসের মধ্যে চিৎকার করলেও কেউ তাঁদের সাহায্যে এগিয়ে আসেনি। সূত্র: কলকাতা ২৪X৭

ad

পাঠকের মতামত