199522

শাকিব-মিমের পর সানি-মৌসুমীর (ভিডিও)

‘লাল লিপস্টিক’, ‘চুম্মা’ ও ‘আই অ্যাম ইন লাভ’— ‘আমি নেতা হবো’ সিনেমার গান তিনটি দিয়ে অনলাইনে ঝড় তুলেছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। এবার একই সিনেমার গান নিয়ে হাজির হলেন তারকার দম্পতি ওমর সানি-মৌসুমী।

‘ঘুরছি আজো পথে পথে, বিচার দেব কাকে। কোথায় গেলে পাবো বলো খুঁজছি আমি যাকে। রক্তে-মাংসে গড়া সবাই, বিবেক কারো নাই। সত্যিকারের একজন মানুষ চাই।’—এমন কথার গানটির শিরোনাম ‘ঘুরছি আজো পথে পথে’।

সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর-সংগীত করেছেন আলী আকরাম শুভ। কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী। ভিডিওটি ইউটিউবে আপ করা হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। এরই মধ্যে দেখা হয়েছে সোয়া লাখের বেশি।

স্যাড সংটি ধারণ করা হয়েছে রাজধানীর একাধিক লোকেশনে। মৌসুমীর পাশাপাশি দেখা যায় শাকিব, ওমর সানী, কাজী হায়াতকে।

‘আমি নেতা হবো’ পরিচালনা করেছেন উত্তম আকাশ। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার প্রথম প্রয়াস এটি। সারাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি ।

ভিডিও…

ad

পাঠকের মতামত