ভালোবাসা দিবসে ভালোবাসার গান ‘প্রাণের গীটার’ (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক।।
অদ্ভূত এক অনুভূতির প্রকাশ হলো ভালোবাসা। কেউ-কেউ একে সীমাহীনও বলে থাকেন। ভালোবাসা মূলত উপলব্ধির বিষয়। আর সেই উপলব্ধি তখনি আসবে যখন কেউ প্রেমে হাবুডুবু খাবে। ফেব্রুয়ারি আসলেই আমাদের ভালোবাসা প্রকাশের প্রবণতা বেড়ে যায়, বেড়ে যায় আমাদের ভালোবাসা সংশ্লিষ্ট আবেগ। আর এর প্রকাশ ঘটাতেই আই মিডিয়া ভালোবাসা দিবসকে উৎসক করে প্রকাশ করেছে তাদের নতুন গানের মিউজিক ভিডিও। ‘প্রাণের গীটার’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার নাজমুল হক। আর গীতিকার ও সরকার হিসেবে ছিলেন এই বাংলার জনপ্রিয় মাহফুজ ইমরান। বলাই যায়, দুই বাংলা মিশ্রণে নতুন কিছু স্বাদ অপেক্ষা করছে আপনার জন্য।
সম্প্রতি আই মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আলোচিত এই গানটি মুক্তি দেওয়া হয়েছে। গানটির মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন এসডি প্রিন্স, সহযোগী পরিচালক হিসেবে ছিলেন আসাদুজ্জামান আসাদ। অন্যদিকে মডেল হয়েছেন তারিফ কাজী, আরাফাত ও ওলিভিয়া। মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন।
‘প্রাণের গীটার’ গানটি প্রসঙ্গে সুরকার মাহফুজ ইমরান বলেন, ‘প্রাণের গীটার’ গানটি আমার একবছরের সাধনার ফসল। নাজমুল হকের কথা না বললেই নয়, তার অসাধারণ গায়কীতে গানটি শ্রুতিমধুর হয়েছে। আশা করছি, আমার ভক্ত এবং শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।
নাজমুল হক বলেন, ‘প্রাণের গীটার’-এ আমি আমার সবটুকু উজার করে দেওয়ার চেষ্টা করেছি। আর কতটুকু পেরেছি তা শ্রোতারা ভালো বলতে পারবেন। আমি চেষ্টা করেছি সাধ্যনুযায়ী সেরাটা দেয়ার জন্য। গানের কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। আশা করি শ্রোতারা ‘প্রাণের গীটার’ গানটি শুনবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, তরুণ প্রজন্মের গীতিকার ও সুরকারদের মধ্যে উলোচিত নাম মাহফুজ ইমরান। তার কথা ও সুরে দেশের নামি-দামী প্রায় সব সঙ্গীতশিল্পীই গান করে থাকেন। নিজ মেধা ও দক্ষতায় ইতিমধ্যে তিনি শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছেন।




