198966

লন্ডনে হাইকমিশন ভাঙচুরের ঘটনায় তারেক রহমান জড়িত : কাদের

নিউজ ডেস্ক।।

লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ভাঙচুরের ঘটনায় তারেক রহমান জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়ককে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের নামকরণ ও গেইট উদ্বোধন করেন ওবায়দুল কাদের। সেসময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে হামলা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননার ঘটনায় তারেক জিয়া জড়িত। তারেক জিয়া লন্ডনে অবস্থান করে নানাভাবে এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে ইন্টারপোলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে বলে জানান পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সূত্র : ডিবিসি নিউজ

ad

পাঠকের মতামত