198800

দুষ্ট বানর আর ব্যাঙের আরণ্যক গল্প!

প্রাকৃতিক বৈচিত্রময়তা আমাদের পৃথিবীকে করেছে আরো জীবন্ত। প্রত্যেক প্রানীর মধ্যেই চলছে জীবনে বেঁচে থাকার লড়াই। মানুষের জীবনে যেমন তেমনি ঘটছে একটি ব্যাঙ, একটি বানরের জীবনেও।

চীনে এমনই এক দুষ্ট বানর আর ব্যাঙের আরণ্যক গল্প ধরা পড়েছে ক্যামেরায়।

দক্ষিণ-পশ্চিম চীন ঝুয়াংজী ঝু্য়াঙ এর রাজধানী ন্যানিং একটি স্বায়ত্বশাসিত অঞ্চল। এখানে স্বাধীনভাবে বসত গড়ে থাকছে অনেক বন্য প্রাণী। এখানেই ধরা পড়লো একটি বানর আর ব্যাঙের গল্প।

এলাকার একটি জলায় ওত পেতে থাকা বানরের হাতে ধরা পড়ে গেলো খেলায় মগ্ন থাকা একটি ব্যাঙ। প্রথমে আপন মনে খেলতে থাকা ব্যাঙটি হয়তো বুঝতেই পারে নি এই দুষ্টু বানরের হাতে ধরা পড়ার পরবর্তী গল্প। হঠাৎ ঠিক বুঝতে পেরে শুরু হয় ব্যাঙ’র জীবন মরণ লড়াই। কোনো মতে ছুটে যায় তখন ব্যাঙ বানরের থাবা থেকে।

বানরটিও হেরে যাবার অভিপ্রায় নিয়ে আসে নি। ব্যাস সেও ঝাপিয়ে পড়ে ব্যাঙ’র দিকে। তারপরও বেচারা ব্যাঙ নিজেকে মুক্ত পৃথিবীতে আবার দেখবার লক্ষ্যে চেষ্টা করে পালিয়ে যাবার। কিন্তু মজার ঘটনা হচ্ছে, বানরটি তাঁর এই নতুন বন্ধুকে মেরে ফেলে খেয়ে ফেলার জন্য ধরতে চাচ্ছিলো না। এ যেন এক বন্য খেলা। দুষ্টু বানরটি খেলা করছিলো ঐ গোবেচারা ব্যাঙ’র সাথে।

তারপর ঠিক ঐ ব্যাঙটিকে ওলোট পালট করে ছেড়ে দেয় দুষ্টু বানর। আর হাফ ছেড়ে বাঁচে ব্যাঙ।

ad

পাঠকের মতামত