198863

রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন

ডেস্ক রিপোর্ট : রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্তণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও সাতটি ইউনিট পথে রয়েছে।’

ভাষাণটেক থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ জানান, বাজারের ১ ও ২ নম্বর বস্তিতে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণে এবং এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

ad

পাঠকের মতামত