অপুর এই সেলফি কার জন্য!
বিনোদন ডেস্ক।।
‘তোমার জন্য’ ক্যাপশনে সেলফি আপ করেছেন ঢালিউড জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আপ করা সেলফিটি ভক্তদের মধ্যে রহস্যের জন্ম দিয়েছে।
সেলফিটি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। সামাজিকমাধ্যমে প্রশ্ন উঠেছে- ক্যাপশনে ‘তোমার’ বলতে কাকে বোঝাচ্ছেন তিনি? তবে কি সেলফিটি তিনি স্বামী শাকিব খানের জন্য তুলেছেন?
ছবিটিতে অপু বিশ্বাস কানে ঝুমকা ও খোলা চুলে গোলাপি রঙের শাড়ি, ম্যাচিং করা ব্লাউজ পরে ও ঠোঁটে লিপস্টিক দিয়ে হাজির হয়েছেন।
ছবিটিতে এর মধ্যে ২৭ হাজার লাইক ও প্রায় দেড় হাজার কমেন্ট জমা পড়েছে। আর এ পর্যন্ত শেয়ার হয়েছে ৩৩৩ বার।
রহস্যঘেরা এ সেলফির ব্যাপারে অপু বিশ্বাস বিস্তারিত কিছু বলেননি।




