জল দেয়নি স্ত্রী, অভিমানে কুয়ো খুঁড়লো যুবক!
কিংবদন্তীর দশরথ মাঝির সঙ্গে হয়ত তাঁর তুলনা চলে না। কিন্তু, এই ব্যক্তির ধৈর্যও কিছু কম নয়। তৃষ্ণার্ত হয়ে তিনি একবার তার স্ত্রীর কাছে জল চেয়েছিলেন, কিন্তু সেসময় জল না পেয়ে মনের মাঝে খুব কষ্ট পেয়েছিলো ভারতের মহারাষ্ট্রের ওয়াসিম জেলার শ্রমিক আঞ্জে।
সেই অভিমান থেকে টানা ৪০দিন ধরে পাথুরে মাটি খুঁড়ে খুঁড়ে আস্ত কুয়ো’ই তৈরী করে ফেলেছেন আঞ্জে। দারুণ এক জেদের বশে চার-পাঁচ জন লোকের কাজ একাই করে ফেললেন তিনি। আপাতত গোটা এলাকার লোকজন সেই কুয়ো থেকেই জল তুলছে।
গ্রামের লোকের কাছে ‘হিরো’ হয়ে উঠেছেন বাপুরাও তাঞ্জে। প্রত্যেক দিন ছ’ঘণ্টা করে চেষ্টা করে অবশেষে একদিন জলের দেখা পান তিনি। এসময় তাঁর পরিবারের লোকজনও তাঁকে সাহায্য করেনি। বিদ্রূপ করেছে গ্রামের লোকজন।
গরীব আর দলিত হওয়ায় এলাকার কুয়ো থেকে জল তুলতে দেননি কুয়োর মালিক। ভিক্ষা চেয়েছেন জল। কোনও লাভ হয়নি। বাড়ি ফিরে স্ত্রী’র কাছে জল চেয়েও প্রত্যাখ্যাত হতে হয় তাঁকে। এরপরই তিনি মনস্থির করেন, আর কারও কাছে জল চাইবেন না তিনি।
চার ঘণ্টা কুয়ো খুঁড়ে নিজের কাজে যেতেন তিনি। কাজ থেকে ফিরে আবার চার ঘণ্টা সময় দিতেন। তাঁর স্ত্রী জানান, আগে ব্যঙ্গ করলেও এখন কুয়োটি চওড়া করার জন্য তাঁকে সাহায্য করছে পরিবার, প্রতিবেশী সবাই। গ্রামবাসীরা ২৪ ঘণ্টা জল নিতে পারছেন সেখান থেকেই।




