198933

চারজনকে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে এক বন্দুকধারী নিজের বাবা-মাসহ চারজনকে হত্যা করে আত্মহত্যা করেছে। শনিবার এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, শনিবার বিকাল সাড়ে ৩টায় পেইন্টসভিল এলাকা থেকে হত্যাকাণ্ড শুরু হয়। গুলির শব্দ পেয়ে পুলিশ এসে একটি বাড়ির রান্নাঘরে এক নারী ও পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখেছে।

হত্যাকারী এর পর গাড়ি চালিয়ে সাত মাইল দূরে গিয়ে আরও দুই নারীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

হত্যাকাণ্ডে জোসেফ নিকেল নামে এক ব্যক্তিকে সন্দেহ করছে পুলিশ।পুলিশ জানিয়েছে, জোসেফ নিকেল পেশায় একজন নরসুন্দর ছিলেন।

নিহত দুই নারী নিকেলের নারীবন্ধু ও তার মা ছিল বলে জানা গেছে। তবে এই হত্যাকাণ্ডের সময় নিকেলের ছেলে কোল উপস্থিত থাকলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।

ad

পাঠকের মতামত