198754

শুধু বিটিভি, তাই টেলিভিশন সরিয়ে নিতে বলেছেন খালেদা জিয়া

টেলিভিশনে শুধুমাত্র বিটিভি দেখা যাবে তাই কক্ষ থেকে টেলিভিশন সরিয়ে নিতে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারা কর্তপক্ষকে খালেদা জিয়া জানিয়েছেন, তিনি বিটিভি দেখেন না। রবিবার কারা সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুরানো কেন্দ্রীয় কারাগার ও খালেদা জিয়াপ্রসঙ্গত, ‘সাবজেল’ ঘোষণা করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তিনি পুরনো কেন্দ্রীয় কারাগারের ডে কেয়ার সেন্টারের দ্বিতীয় তলায় রয়েছেন।

কারা সূত্রে জানা যায়, খালেদা জিয়ায় কক্ষে একটি টেলিভিশন দিয়ে জানানো হয়েছিল, এটিতে শুধু বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখা যাবে। তখন খালেদা জিয়া জানিয়েছেন, তিনি বিটিভি দেখেন না। তাই কক্ষ থেকে টেলিভিশন সরিয়ে নিতে বলেছেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের জেলের রায় ঘোষণা করেন আদালত। দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে এর আগেও একবার কারাগারে যেতে হয়েছিল খালেদা জিয়াকে। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়। তখন জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের বাস ভবনকে সাবজেল ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়েছিল তাকে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান।
সূত্র: বাংলা ট্রিবিউন

ad

পাঠকের মতামত