198561

নববধূকে কোলে নিয়ে এ কী বললেন তৌসিফ!

বিনোদন ডেস্ক: অবশেষে ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৗসিফ মাহবুব। বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকা জান্নাতুল ফেরদৌসকে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির একটি পার্টি সেন্টারে সম্পন্ন হয় গায়ে হলুদের অনুষ্ঠান।

আর আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বৌভাতের অনুষ্ঠান। এদিকে বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অন্যদিকে বিয়ের রাতে নববধূকে কোলে নেওয়ার একটি ছবি পোস্ট করেছে তৌসিফ নিজেই।একটু আগে তিনি নিজের ফেসবুক পেইজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,‘ উফ! অনেক ওজন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ নভেম্বর ফেসবুক পোস্টে ৯ ফেব্রুয়ারি বিয়ের ঘোষণা দিয়েছিলেন তৌসিফ। প্রেমিকার সাথে তার একটি ছবি পোস্ট করে সেদিন তিনি লিখেছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে নিজে বলছি, এবার বিয়ের সানাই বাজবে।’

ad

পাঠকের মতামত