198703

থানায় অভিযোগ সানি লিওনের বিরুদ্ধে

বিনোদন ডেস্ক: এবার নীল ছবির প্রচার কাজে যুক্ত থাকার অভিযোগে জনপ্রিয় বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক সমাজসেবী।

অভিযোগকারী সমাজসেবীর নাম এনচ মোজেস। তিনি নাজারেঠপেট থানায় সানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি বলেন, সানি লিওন নীল ছবির প্রচারের কাজে যুক্ত থেকেছেন, যা আমাদের দেশের আইন অনুযায়ী অপরাধ। পাশাপাশি সানি লিওন দেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধকে নষ্ট করে চলেছেন বলে অভিযোগ সমাজসেবীর।

এর আগে গত বছরের শেষের দিকে ঠিক একই অভিযোগের মুখোমুখি হয়েছিলেন সানি লিওন।

যার ফলে বেঙ্গালুরুতে নতুন বছরের একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও কিছু লোক তার বিরোধিতা করায় শো বাতিল হয়ে যায়। সূত্র: এবেলা

ad

পাঠকের মতামত