198527

রাজশাহীতে মেডিকেল ছাত্রীর আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থী জান্নাতুন ওয়াদিয়া মিতু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে শিক্ষার্থীর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি মহানগরীর বহরমপুর ব্যাংক কলোনী এলাকার মতিউর রহমানের মেয়ে। বাবা মতিউর চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম কলেজের অধ্যক্ষ।

মিতু রাজশাহী মেডিকেল কলেজের ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষার্থী ছিলেন।

রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মিতু দুপরের পর নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে ছিলেন। বিকেলে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তার খোঁজ করেন।

এক পর্যায়ে পরিবারের লোকজন জানালা দিয়ে দেখতে পান মিতু ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। সুরতহাল কার্যক্রম চলছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, শনিবার মিতুর তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষা খারাপ হয়েছে বলে বাড়িতে এসে জানায়। এ সময় বাড়ির লোকজন তাকে বকাবকি করে। পরে তার নিজ ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়।

ad

পাঠকের মতামত