198481

বিএনপি প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ: কাদের

বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা রাতের আধারে রায়ের আগে তুলে দিয়ে প্রমাণ করেছে, তারা আত্মস্বীকৃতি দুর্নীতিবাজ দল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২য় মেঘনা-গোমতি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপি তার গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দেওয়ায় দলটির সমালোচনা করেন।

এসময় তিনি আরও বলেন, দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়, দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা।

সূত্র : সময় টিভি

ad

পাঠকের মতামত