198400

যে গ্রামে মৃত্যু নিষিদ্ধ!

পৃথিবীতে বহু জিনিসই নিষিদ্ধ নিষিদ্ধ। কিন্তু নিষিদ্ধ জিনিসের তালিকায় এবার এলো অদ্ভুত এক বিষয়। নিষিদ্ধের তালিকায় এসেছে মৃত্যুর মত অবশ্যম্ভাবী জিনিসও।

এক আজব গ্রাম। ফ্রান্সের এই গ্রামে সব কিছু করা যায়, শুধু মরা যায় না। জীবন ছেড়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ার সময় এলেই এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর যা খুশি কর, কিন্তু এই গ্রামে মরতে পারবে না।

এমনিতে ছবির মতো গ্রাম। কিন্তু গ্রামে কারো মৃত্যু হলেই শাস্তি পেতে হবে তার পরিবারকে। এমনই আদেশ জারি করেছেন ফ্রান্সের দক্ষিণাঞ্চলের গ্রাম সারপোরেনেক্স এর মেয়র জেরান্ড লালান। ২০০৮ সাল থেকে আদেশ জারি হওয়ার পর এখন পর্যন্ত কেউ সেখানে মারা যায় নি।

রয়টার্স জানায়, ২০০৮ সালে জারি করা মেয়রের আদেশে বলা হয়, গ্রামের কবরস্থানে জায়গা না থাকায় এখানে আর কাউকে মরতে দেয়া হবে। কেউ মরলে পরিবারকে কঠিন শাস্তি দেয়া হবে।

অবশ্য কঠিন শাস্তি কী, তা সেখানে বলা হয় নি। ২৮০ পরিবার বাস করা এই গ্রামে কারো মৃত্যুর সম্ভাবনা দেখা দিলে পাঠিয়ে দেয়া হয় পাশের গ্রাম বা শহরে।

ad

পাঠকের মতামত