টুপিতে মুখ ঢেকেই হাসপাতাল ছাড়লেন অমিতাভ!
বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন পেটের ব্যথায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তির কয়েকঘণ্টা পরেই অবশ্য বাড়ি ফিরেছেন তিনি। তবে ফেরার সময় টুপিতে মুখ ঢেকে রেখেছিলেন এ অভিনেতা।
হাসপাতাল সূত্র জানিয়েছে, পেটের সমস্যার কারণে হাসপাতালে এসেছিলেন অমিতাভ। তাকে ইনজেকশন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমস এক খবরে জানিয়েছে, ৭৫ বছর বয়সী এই অভিনেতা গ্যাসের সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার ঘাড় এবং মেরুদণ্ডেও ব্যথা রয়েছে। নিয়মিত চেকআপের পর তিনি যখন হাসপাতাল ছাড়েন তখন ছেলে অভিষেক বচ্চন বিগ বি’র সঙ্গে ছিলেন।
তবে হাসপাতাল ছাড়ার সময় কালো রঙের একটি টুপিতে মুখ সম্পূর্ণ ঢেকে রেখেছিলেন অমিতাভ। পাপারাজ্জিদের ক্যামেরা থেকে বাঁচতেই তিনি এমনটি করেছেন করে ধারণা করা হচ্ছে।
উমেশ শুকলার পরিচালনায় ‘১০২ নট আউট’ সিনেমায় দেখা যাবে অমিতাভকে। এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে ঋষি কাপুরকে। সিনেমাটির টিজার আজ শনিবার টুইটারে মুক্তি পেলেও চলতি বছরের মে মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।




