মাদকসেবী কুকুর!
বাড়ির কুকুর বাইরে থেকে হয় হাঁড়গোড় নয়তো কোন খাবার মুখে করে নিয়ে আসবে এটাই প্রত্যাশিত। কিন্তু যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের জোনস কাউন্টির একটি কুকুরের অদ্ভুত অভ্যাস গড়ে উঠেছে। সে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে মাদক চুরি করে এনে তার শোবার ঘরে জড়ো করে। অবসর সময় সেগুলো সে চিবাতে থাকে। কুকুরটির মনিব মাদকগুলো দূরে কোথাও নিয়ে নষ্ট করে ফেলেন। কিন্তু কুকুরটির অভ্যাস বদল হয়নি।
গত শনিবার কুকুরটি একটি ব্যাগ কামড়ে ধরে বাড়ি নিয়ে আসে। কুকুরটির মালিক সুসান বলেন, আমি মনে করেছিলাম ব্যাগে হয়তো আবর্জনা আছে। কিন্তু সেগুলোর ঘ্রান শুঁকে মাদক বলে সন্দেহ হয়। একারণে তিনি মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের খবর দেন। তারা এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন ব্যাগে ১ পাউন্ডের বেশি মারিজুয়ানা! এরপর তারা এগুলো জব্দ করে নিয়ে যান।




