198472

বাংলাদেশের হারের পাঁচ কারণ

স্পোর্টস ডেস্ক:শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে ২১৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজও খোয়ালো টাইগাররা। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে- এ টেস্টে এমন লজ্জার হার কেন? সেসব পাঠকের চাহিদা নিবৃত্ত করতেই এ বিব্রতকর হারের কারণ তুলে ধরা হল-

এক.

বাংলাদেশ চেয়েছিল স্পিন সহায়ক উইকেট। চাহিদা অনুযায়ী, লংকান কিউরেটর গামিনি ডি সিলভা তেমনই উইকেট বানিয়েছিলেন। এতে হিতে বিপরীত ঘটেছে স্বাগতিকদের। নিজেদের ফাঁদা জালে আটকেছেন তামিমরাই।

দুই.

এ হারের অন্যতম কারণ টস। ঢাকা টেস্টে লংকান অধিনায়ক দিনেশ চান্দিমালের কাছে টস হেরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। এতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা।ফলে বাংলাদেশের আগে ব্যাট করার পরিকল্পনা ভেস্তে যায়। যা গোটা টেস্টেই প্রভাব ফেলেছে।

তিন.

উইকেটে বল টার্ন করেছে, খানিকটা বাউন্সও। তবে আনপ্লেয়েবল ছিল না। বলের গুণাগুণ বিচার করে খেললে রান পাওয়া সম্ভব ছিল।তা ভালোভাবেই দেখিয়েছেন লংকান ব্যাটসম্যান রোশেন সিলভা। এক্ষেত্রে শতভাগ ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

চার.

বাংলাদেশ এখনও সাকিব-তামিম নির্ভর দল।ইনজুরির কারণে এ টেস্টে খেলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। আর দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন ড্যাশিং ওপেনার। এতে ভরাডুবি ঘটেছে স্বাগতিকদের।

পাঁচ.

কোনো বিশেষজ্ঞ কোচ ছাড়াই সিরিজ খেলছে বাংলাদেশ।ফলে প্রতিপক্ষদের বেঁধে রাখতে দলীয় অধিনায়ক ও কর্মকর্তারা যে ফন্দি আঁটেন তা চন্ডিকা হাথুরুসিংহের মেধার কাছে হার মানে।

ad

পাঠকের মতামত