198414

ফাঁস প্রশ্নসহ কলেজছাত্রী আটক

রাজশাহীতে ফাঁসকৃত এসএসসির প্রশ্নপত্রসহ এক কলেজছাত্রীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।

আটক রাবিয়া ইসলাম রিয়া নগরীর শাহমখদুম থানা শান্তিপুর এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী সিটি কলেজের নাতক (গণিত) প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রিয়া রাজশাহী পিএন গার্লস স্কুলের পাশে বসে মোবাইল ফোনে এসএসসির গণিত পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সেগুলোর উত্তর কাগজে লিখছিলো। এসময় অন্য অভিভাবকরা ওই ছাত্রীর কাছে বিষয়টি জানতে চাইল তিনি কৌশলে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করেন। পরে অভিভাবকরা ওই ছাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে পরীক্ষার প্রশ্নপত্রের সাথে এই প্রশ্নটি মিল রয়েছি কিনা তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। মিলে গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।

ad

পাঠকের মতামত