198304

খুলবে বন্ধ হল শাকিব-মিমের ছবি দিয়ে

বিনোদন ডেস্ক।।

শাকিব-মিম জুটির ছবি প্রদর্শনের মধ্যে খুলছে বন্ধ হয়ে যাওয়া ২৫টি সিনেমা হল। ১৬ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাবে এ জুটির নতুন ছবি ‘আমি নেতা হবো’। এ উপলক্ষে বন্ধ হয়ে যাওয়া অর্ধশতাধিক সিনেমা হল নতুন করে খোলার উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ বাদল জানান, এরই মধ্যে ২৫টি বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলে ‘আমি নেতা হবো’ ছবি প্রদর্শনের জন্য বুকিং দেওয়া হয়েছে। তারা আশা করছে, হল সংখ্যা ৫০-এ গিয়ে দাঁড়াবে।

সিনেমা হল মালিক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘শাকিব-মিমের ছবির মধ্য দিয়ে বেশ কিছু হল নতুন করে চালু হচ্ছে- এটা অবশ্যই আশার কথা। আমার চাওয়া চলচ্চিত্রের স্বার্থে এমন উদ্যোগ অব্যাহত থাকুক।

উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবিতে শাকিব-মিম জুটির পাশাপাশি অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াত প্রমুখ।

ad

পাঠকের মতামত