‘খালেদার সাজায় বিএনপিই লাভবান হয়েছে’
খালেদা জিয়ার সাজার ফলে বিএনপিই লাভবান হয়েছে। এই রায়ের মধ্যদিয়ে বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হয়েছে বলে আমি বিশ্বাস করি। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার হাইকোর্টের মজার সংশ্লিষ্ট মসজিদে জুমার নামাজ শেষে এসব কথা বলেন তিনি।।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রধান এখন তারেক রহমান। তার নির্দেশনায় দল চলবে। তবে সিদ্ধান্ত গ্রহণ করবে স্থায়ী কমিটি যৌথভাবে। তারেক রহমানের পরামর্শে।
আপিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে রায়ের সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করেছি। আশা করছি রোববারের মধ্যেই সেটা পেয়ে যাব। এটি পেলেই আমরা রায় স্থগিত এবং জামিনের জন্য আবেদন করব। আশা করি তিনি জামিন পাবেন এবং রায়ও স্থগিত হবে।
এই রায়ের মধ্যদিয়ে আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ তিনি আপিল করলে বিষয়টি সুরাহা হয়ে যাবে।
সূত্র:আরটিভি অনলাইন




