কাঁদছেন বেবী নাজনীন
জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন কাঁদছেন। রায় ঘোষণার পর পরই বিএনপির পল্টন অফিসে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার মতো অন্য নেতাকর্মীদের চোখও অশ্রুসিক্ত হয়ে উঠে। নারী নেত্রীরা কেঁদে উঠেন। বেবী নাজনীন বলেন, মায়ের জেলে যাওয়া মেনে নিতে পারছি না। এদেশের মাটি ও মানুষের সঙ্গে যার আত্মিক সম্পর্ক তাকে জেলে নেয়া সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। তিনি বলেন, মায়ের খাবার-দাবার নিয়ে চিন্তা হয়। আশা করছি, সুস্থভাবেই থাকবেন ইনশাআল্লাহ।
এর আগে বুধবার রাতেও খালেদা জিয়া গুলশান কার্যালয় ত্যাগের সময় গাড়ির পিছু পিছু হেঁটে গেট পর্যন্ত এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিকে গতকাল সারা দিন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কাটান বেবী নাজনীন। ফোনে তার সঙ্গে কথা বলার সময় কণ্ঠ ভারী শোনা যায়। মানবজমিন




