198074

৩০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন

সেলস এক্সিকিউটিভ (ওয়ালটন প্লাজা) পদে ৩০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম : সেলস এক্সিকিউটিভ (ওয়ালটন প্লাজা)

যোগ্যতা : প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে অধিকতর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা ২২ থেকে ২৮ বছর। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ‘এডিশনাল ডিরেক্টর (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট) অব ওয়ালটন প্লাজা (ট্রেড), প্লট নম্বর ১০৮৮, ব্লক-আই, রোড-পঞ্চম এভিনিউ বসুন্ধরা, ভাটারা, ঢাকা-১২২৯’ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

ad

পাঠকের মতামত