197761

সুখবর বিনা টিকেটে মিরপুর টেস্ট খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা

আগামকাল থেকে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট বিনা টিকেটে খেলা দেখতে পারবেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।

অবশ্য এজন্য শিক্ষার্থীদের তাদের নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পড়ে আসতে হবে ও পরিচয়পত্র সাথে আনতে হবে। খবর বাসসের

টেস্টের পাঁচদিনই তারা বিনা টিকেটে খেলা দেখতে পারবেন।

গত ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার প্রথম টেস্ট। ঐ ম্যাচেও একই নিয়মে টেস্ট দেখা সুযোগ ছিলো শিক্ষার্থীদের।

ঢাকা টেস্টের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।

ad

পাঠকের মতামত