198095

খালেদার জেলঃ ফেসবুক স্টাটাসে যা বললেন পার্থ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শারীরিক ও সামাজিক দিক বিবেচনা করে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে। আর এই রায়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

নিজের ভ্যারিফাইড ফেসবুক পাতায় আজ বিকেলের দিকে তিনি লিখেছেন,’ টিভির পর্দাতে অনেক আওয়ামী সাংবাদিক আর বুদ্ধিজীবী এই মামলা আর রায়ের যথার্থতার ব্যাপারে অনেক যুক্তি দেয়ার চেষ্টা করছে…।। আমি শুধু এতটুকু বলব যে কোন মামলাতে যদি বিন্দু পরিমান রাজনৈতিক প্রভাব থাকে তাহলে সেই মামলা …সকল কার্যক্রম এবং রায় সবই বেআইনি এবং ন্যায়বিচার পরিপন্থি …। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুধে করা এই মামলা কি একশতাংশ না একশ শতাংশ রাজনৈতিক তার বিচারের ভার বাংলাদেশের জনগনের …। এই মামলাতে কতখানি রাজনৈতিক প্রভাব আছে তা বিভিন্ন মন্ত্রীর আগাম বক্তব্য আর কারাগারের সাজশজ্জা দেখলেই বোঝা যায় ।সরকারের মুখে আইনের শাসনের কথা শুনলে সিনহা সাহেবের ভেগে যাবার কথা মনে পরে…।।

ত উঁচু মাপের রাজনীতিবিদদের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের কলমের খোঁচা কিংবা কোন নির্বাহী আদেশ নির্ধারণ করে না …… আল্লাহ তালা নির্ধারণ করবে জনগনের মাধমে সঠিক সময়ে। ধিক্কার এই রায়কে …।।’

ad

পাঠকের মতামত