যে কারনে দুর্ভাগ্য ডেকে আনে ভাঙা কাঁচ!
যে কারনে দুর্ভাগ্য ডেকে আনে ভাঙা কাঁচ!একবিংশ শতাব্দীতে এসে বিশ্বাস করা সত্যিই খুব অবিশ্বাস্য যে ভাঙা আয়নাও দুর্ভাগ্য ডেকে আনে। কিন্তু জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ আছে যে শোয়ার ঘরে আয়না রাখা অমঙ্গল৷ এছাড়া আরও উল্লেখ আছে যে কেন ভাঙা আয়না দুর্ভাগ্যের কারণ।
জ্যোতিষ শাস্ত্রে মতে, শোয়ার ঘরে কিংবা প্রবেশদ্বারের সামনে কখনও আয়না রাখবেন না৷ তবে, যদি রাখতেই হয় আয়না আপনার বেডরুমে তাহলে সেটি ব্যবহারের পর কাপড় দিয়ে ঢেকে রাখুন৷ রাতের বেলা ঘুম চোখে উঠে কোনওদিনই দেখবেন না আয়না৷ তাহলে তাতে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে৷
তবে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ধরণের সংস্কারকে নেহাতই কুসংস্কারই বলা যায়৷ অতীতে এই ধরণের একটি মিথ্যে রটনা করা হয়েছিল৷ কারণ সেই সময় কাঁচ ছিল বহুমূল্য৷ সেই কারণে চট করে যাতে কেউ না ভেঙে ফেলে সেই কারণে এই ধরণের মন্তব্য করা হত৷ পাশাপাশি ভাঙা কাঁচের অংশে হাত কেটে সেপ্টিক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে৷ সেই কারণেই এই ধরণের মিথ্যা রটানো হত৷







