কি পরিমান ব্রা-প্যান্টি চুরি করেছিল এই চোর, জানলে অবাক হবেন!
ডেট্রয়েটের পুলিশ বিভাগ অবশেষে সেই কুখ্যাত আন্ডারওয়ার চোরকে গ্রেফ্তার করেছে বলে ঘোষণা দিয়েছে। ২০০৯ সাল থেকে পুলিশ তাকে ধরার জন্য হন্যে হয়ে খুজছিল। স্টিভেন ডেভিস নামে ২৯ বছর বয়সী এই চোর গত ৩১ জুলাই সকালে ধরা পড়ে। পুলিশ তার বাসা থেকে প্রায় ৩,০০,০০০ অন্তর্বাস উদ্ধার করেছে।
পুলিশের মুখপাত্র ড্যান মন্টিগোমারি জানান, ডেভিসের বাসা কার্যত মহিলাদের নানা মাপের অন্তর্বাস দিয়ে ঠাসা ছিল। পুরিশের ভাষ্যমতে, ‘তার বাসার মেঝেতে কোমর সমান উচু হয়ে ছিল অন্তর্বাসের স্তুপ। এমনকি তার স্টোর রুম, কেবিনেট এবং ফ্রিজারও অন্তর্বাস দিয়ে ভরা ছিল।
পুলিশ জানায়, ডেভিড বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা মহিলাদের ব্রা, পেন্টি আর বিকিনিগুলো বিভিন্ন সাইজ অনুসারে আলাদা আলাদা স্তুপ করে রেখেছিল।
২০০৯ সালের অক্টোবর মাসে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে একরামে মেয়েদের ৮০০ অন্তর্বাস চুরি করার পর ডেভিস মূলত ‘অন্তর্বাস চোর’ নামে পুলিশ ও মিডিয়ার কাছে পরিচিতি পায়।
এরপর পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে আর ব্যর্থতার দায়ে অনেকবার সমালোচিত হয়। পরের বছর সে পুনারায় একসাথে ৬০০ অন্তর্বাস চুরি করলে পুলিশ তার সম্পর্কে কিছু ক্লু পায়। অবশেষে অনেক চেষ্টার পর গত ৩১ আগস্ট পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।
ডেভিসের আইনজীবী দাবী করছে, তার মক্কেল মানসিকভাবে অসুস্থ্য। কাজেই বিচারের মুখোমুখি হতে সে অক্ষম। যাহোক, বিচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে আদালতের কয়েক মাস সময় লেগে যেতে পারে।
এই অন্তর্বাস চোরের বিরুদ্ধে মোট ৭৬৫ টি চুরির মামলা এবং সাধারণ মানুষের সাথে অসদাচরণের ৩৭ টি মামলা রয়েছে। নিয়মানুসারে বিচার হলে তার মোট ৭৮৮ বছরের জেল হতে পারে।







