197767

আমার উপর পশুর মত ঝাপিয়ে পড়ে আমি সহ্য করতে পারছিলাম না…

মিম ছদ্মনাম: আমার বয়স ১৭ বছর আমি কলেজে পড়ছি। কিন্তু এই কথা গুলো কাউকে কখনো বলা হয়নি। আমি ছোট বেলায় বেশ কয়েক বার যৌন নিপীড়নের স্বীকার হয়েছিলাম।

আমি একটু হলেও বুজতে পারতাম আসলে এরা আমার কাছে কি চাই, আম্মু-আব্বু দু’জনই একই কোম্পানিতে জব করতেন। তাই আমার কাজিন, আত্মীয় সকলেই বাসায় আসতো আমাকে দেখাশোনার জন্য। এদের মাঝে আমার দুই কাজিন বাসায় একা পেয়ে আমাকে জরিয়ে ধরে। আমি যখন বুঝতে পারি যে তারা আমার সাথে অন্যায় করছে আমি তখন তাদের হুমকি দেই যে আম্মু-আব্বুকে সব বলে দিবো। তারপর আর তারা আমার কাছে আসার চেষ্টা করেনি।

কিন্তু এভাবে কিছুদিন যাবার পরে আমার এক কাজিনের সাথে ভাল বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু কথাই আছে না কুত্তার লেজে ইট বেধে রাখলেও তা সহজে সোজা হয় না। সেও একদিন বাসায় একা পেয়ে আমাকে পিছুন দিক থেকে পশুর মত ঝাপিয়ে পড়ে। আমি নিজেকে কোনভাবে রক্ষা করতে পরিনি। তখন আমি ৬ষ্ঠ শ্রেনিতে পড়ি। এমনকি আমি যে স্যারের কাছে প্রাইভেট পড়তাম সেও আমার উপর লোলুপ দৃষ্টিতে পশুর মত ঝাপিয়ে পড়ে। তারপর যা হবার তাই হলো।

এখন সেই দিনগুলোর কথা মনে হলে মরে যেতে ইচ্ছে করে। ওদের যখন চোখের সামনে দেখি নিজের উপর আরো বেশী ঘৃনা হয়। মনে হয় বেঁচে থেকেই বা কি লাভ? আমি এখন কলেজে পড়ছি কিন্তু কোন ছেলেকেই বন্ধু হিসেবে মেনে নিতে পারিনা, সব সময় আমায় পিছনের সেই ভয় তাড়া করে বেরায়। কলেজের কোয়েকটা ছেলে আমাকে প্রেমের প্রস্তাবও দিয়েছে কিন্তু আমি সারা দেয় নি। এদিকে বাসা থেকে আমার বিয়ে দেবার জন্য মা বাবা উঠে পড়ে লেগেছে কিন্তু আমিতো কোন ছেলেকেই সহ্য করতে পারিনা। আর বিয়েতে মত দিব কি করে? সেই দিনগুলোর কথা মনে হলে আমার অনেক খারাপ লাগে। মাঝে মাঝে মনে হয় বেঁচে থেকেই বা কি লাভ?

পরামর্শ:
ছোট বেলায় যে ঘটনা ঘটে গিয়েছে সেটার জন্য আপনি দায়ী নন। আমাদের সমাজটাই এমন প্রায় বেশিরভাগ মেয়েই নিজের আপন আত্মীয়দের দ্বারাই যৌন নিপীড়নের শিকার হয়ে থাকেন। নিজেকে একেবারে দোষারোপ করা বন্ধ করুন। পৃথিবীতে সব পুরুষ কিন্তু আপনার ওই কাজিনদের মত নয়। এমন হৃদয়বান মানুষও আছেন যিনি কিনা সব জেনেও আপনাকে ভালোবাসবেন এবং নিজের ভালোবাসা দিয়ে আপনাকে সব কষ্ট ভুলিয়ে দেবেন। যদি আপনার হতাশা ও কষ্ট অসহনীয় মনে হয়, তাহলে অবশ্যই কোন মানসিক রোগ বিশেষজ্ঞ দিয়ে কাউন্সিলিং করাতে পারেন। এতে মানসিক ভাবে অনেকটাই স্বস্তি লাভ করতে পারেন আপনি। আর নারী চিকিৎসকের সহায়তা নিলে ভালো।

ad

পাঠকের মতামত