197976

প্রমাণ হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী

আবারো প্রমাণ হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার আদালত মামলার রায় ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়াই এই মন্তব্য করেন তিনি।
আনিসুল হক আরও বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় অনুযায়ী বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে আজকেই কারাগারে যেতে হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ রায় দেন। মোট ৬৩২ পৃষ্ঠার রায়ের বিশেষ অংশ পাঠ করেন বিচারক।
রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া ও আরও দুই আসামি। প্রথমেই বিচারক রায়ের প্রসিকিউশনের অভিযোগগুলো পড়ে শোনান।

এদিকে, এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

ad

পাঠকের মতামত