৪টি গোপন শর্তে পুরুষ সঙ্গীর কাছে থাকুন রহস্যময়ী
প্রেমে মজিলে মন কি বা হাড়ি, কি বা ডোম– এই অবস্থা যে কোনও সম্পর্কেই হতে পারে, কিন্তু, তা বলে নিজেকে খোলা বইয়ের মতো মেলে দেবেন না পুরুষ সঙ্গীর কাছে, আখেরে লাভবান হবেন আপনিই। প্রত্যেকটি মানুষেরই ব্যক্তিগত কিছু ক্ষেত্র থাকে, তাই ঝপাং করে গোপন কথার ঝুলিটা মেলে ধরা বন্ধ করুন। আর নজর দিন ৪টি গোপন শর্তে–
১. পুরুষ সঙ্গীকে বুঝতে দেবেন না সে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে, কারণ, একবার সে যদি বুঝে নেয় আপনার মনের কথা, তাহলে সঙ্গীর যাবতীয় আবদারে আপনি হতে পারেন কুপোকাত।
২. একা একাই শপিং-এ বের হন, সঙ্গীকে জানতেই দেবেন না কি কিনলেন, কিনে আনলেন। একাই শপিং করুন, একাই মজা করুন, আর সপ্তাহের শেষে নতুন জামা-কাপড় পরে সামনে হাজির হন। দেখবেন আপনার পুরুষ সঙ্গীর মুখের চেহারাটা।
৩. নিজের পেশাগত জীবনের কমেন্ট্রি বন্ধ করুন। রোজ বাড়ি ফিরে গল্পের ঝাঁপি খুলে বলতে বসবেন না আজ অফিসে কি হল, গতকাল কি হয়েছিল, কে হাসল, কে কাঁদল, আপনারই বা কতটা খারাপ লাগল। দেখবেন অযথা উপদেশ পাওয়া বন্ধ হয়েছে। এতে সম্পর্কে শান্ত থাকবে, বিশ্বাস করুন!
৪. যতটা পারুন পুরুষ সঙ্গীর উপার্জনই নিজের করে নিন, আর নিজের আয় সঞ্চয় করুন, দেখবেন পুরুষ সঙ্গী যেখানে-সেখানে টাকা ওড়ানো বন্ধ করেছেন। এর জন্য সঙ্গীর গালমন্দ একটু কপালে ঝুটতে পারে, কিন্তু তা গায়ে মাখবেন না।




