সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া দেখুন (সরাসরি)
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দেখুন (সরাসরি)
লাইভটি দেখা না গেলে নিচের লিংকে ক্লিক করুন
https://www.facebook.com/bnpbd.org/
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদদু আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুরনো ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণা করবেন। এই মামলার অন্যতম আসামি খালেদা জিয়া।




