ছাত্রকে যৌন নিপীড়নের দায়ে শিক্ষিকা কারাগারে
মার্কিন যুক্তরাষ্ট্রের এক শহরে উত্তেজনা ছড়াল একটি ঘটনাকে কেন্দ্র করে৷ স্কুলের মধ্যেই এক ছাত্রের সঙ্গে যৌনকর্মে মত্ত হলেন এক শিক্ষিকা৷
জানা গিয়েছে, কানেকটিকাটের মেডিসনের এক ৩৯ বছর বয়সী মহিলা একটি স্কুলের ইংলিশের শিক্ষিকা৷ অভিযোগ উঠেছে, ওই শিক্ষিকা তাঁর স্কুলের ছাত্রদের অশ্লীল মেসেজ এবং নিজের অশ্লীল সেলফি তুলে পাঠান, এবং শুধু তাই নয়, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনেরও আমন্ত্রণ জানান৷ এমনকি শ্রেণীকক্ষের মধ্যেই নিজের এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে৷ ছাত্রের বক্তব্য, অভিযুক্ত শিক্ষিকা দুপুরের খাবার খাওয়ার অজুহাতে তাঁকে ডেকে নিয়ে যান এবং জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন৷ আদালত ওই শিক্ষিকাকে তিন বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করেছে৷




