আজকের দিনটি আপনার কেমন যাবে
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক-জাতিকাদের সময় ভালো হয়ে উঠবে। ব্যবসা বাণিজ্যে আশুনুরুপ ক্রয় বিক্রয় করতে পারবেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র বাসায় আজ বেড়াতে যেতে পারেন। অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবার সম্ভাবনা। অংশিদারী ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ রয়েছে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক-জাতিকার শরীর কিছুটা দূর্বল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাবেন। আজ কোন কাজের লোকের বিশ্বস্ততার কারণে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাাবার সম্ভাবনা দেখা যায়। অনৈতিক সম্পর্কের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে হবে নতুবা ব্লাকমেইলিং এর শিকার হতে পারেন। ব্যবসায়ীক কিছু ঝামেলা নিয়ে ব্যস্ত হবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের পরীক্ষা নিয়ে জাতিকারা কিছুটা দুঃশ্চিন্তায় থাকবেন। আর্থিক অবস্থার উন্নতি হবার সম্ভাবনা। প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা প্রবল। সৃজনশীল পেশাজীবীরা ভালো আয় রোজগার করতে পারবেন। মিডিয়ায় কর্মরতদের নতুন সুযোগ আসবে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কটের জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ ভালো যাবে। মায়ের সাথে কোন আত্মীয় বাড়ী বেড়াতে যেতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। যানবাহন লাভের সম্ভাবনা প্রবল। আজ গৃহের জন্য আসবাবপত্র ক্রয় করতে পারেন। রিয়েলএস্টেট ব্যবসায় বেচাকেনার যোগ প্রবল। প্রত্যাশা পূরণ হবে।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বকেয়া অর্থ আদায়ে সফল হবেন। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি ভালো যাবে। ছোট ভাই বোনের চাকরী সংক্রান্ত জটিলতার অবসান আশা করা যায়। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। বিদ্যার্থীদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে। মানিএক্সেঞ্জ ও বিকাশ ব্যবসা শুভ।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় হবার সম্ভাবনা। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। ব্যবসায়ীক বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আজ হোটেল রেস্টুরেন্ট ও বেকারী ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। খাদ্য ও পোষাক ব্যবসায় ভালো আয়ের যোগ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক-জাতিকার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বেকারদের চাকরী সংক্রান্ত পরীক্ষায় সফলতা নির্দেশ করে। রাজনৈতি কাজে নতুন দায়িত্ব পেতে পারেন। অসুস্থ্যদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যদের সফলতা আসবে। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। বৈদেশীক কাজে সফলতা আসতে পারে। প্রবাসীদের দিনটি ভালো যাবে। কর্মস্থলে কোনো বদলীর আদেশ পেতে পারেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয়ের যোগ দেখা যায়। ট্যুর অপারেটর ও এয়ার টিকেটিং ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। সাংসারিক ব্যয় সামান্ন বাড়বে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোন বন্ধুর সাহায্য পেতে যাচ্ছেন। আয় ব্যয় নিয়ন্ত্রন করা সম্ভব হবে। ঠিকাদারী কাজে নতুন ওয়ার্ক অর্ডার পাবার সম্ভাবনা। বাড়ীতে বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন। চাকরীজীবীদের বকেয়া বিল আদায় হবে। বিদ্যার্থীদের শিক্ষা বৃত্তি লাভের যোগ বলবান।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বেকারদের চাকরী লাভের যোগ বলবান। আজ রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সম্মানিত হতে পারেন। সরকারী চাকরীজীবীরা পদস্ত কর্মকর্তার সাথে কোথাও যেতে পারেন। পিতার কর্মস্তলে পদোন্নতি হবার সম্ভাবনা। ব্যবসায়ীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে পদোন্নতি হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী): আজ কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সরকারী বৃত্তি পেতে পারেন। ব্যবসায়ীক অবস্থার উন্নতি হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল্য আশা করা যায়। সাংসারিক ক্ষেত্রে পিতার সাহায্য পেতে চলেছেন। ভাগ্য আপনার সহায় হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): আজ মীন রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দেবে। পাওনাদারের সাথে কোন লেনদেন বিষয়ে বিতর্ক হবার আশঙ্কা। ব্যবসায়ীক যোগাযোগ থেকে ভালো ফল আশা করা বৃথা। আজ চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিরা ভালো আয় রোজগার করতে পারবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লাভের আশা করতে পারেন।




